কোচবিহার, ১১ আগস্ট:
গভীর রাতে সিতাইয়ের বাড়িতে ফিরতেই বিক্ষোভের মুখে পড়লেন এনসিপিআই সাংসদ জগদীশ বসুনিয়া ও তাঁর স্ত্রী সংগীতা রায় বসুনিয়া। সোমবার রাতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তাঁরা সিতাইয়ের বাড়িতে প্রবেশ করেন। তবে তাঁদের আসার খবর ছড়িয়ে পড়তেই বাড়ির বাইরে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতৃত্ব।
সোমবার রাতেই সাংসদের বাড়ির সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত রাতেই সিতাইয়ের বাড়ি ছাড়তে হয় জগদীশ বসুনিয়াকে। পরে তিনি কোচবিহারে তাঁর ফ্ল্যাটে চলে আসেন।
ঘটনাকে কেন্দ্র করে সিতাইয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।

