কোচবিহার, ৩ জানুয়ারী :
অবশেষে আক্ষেপ পূরণ । স্বপ্নে তারকাকে এক্কেবারে সামনে থেকে দেখা। তাকে ছোঁয়া। দু’দণ্ড কথা বলার সুযোগ । অচিরেই যে এভাবে সুপ্তবাসনা পূরণ হবে তা ভাবতে পারেনি মামনি দেবী । শুক্রবার মিঠুনের জনসভায় তাকে ফল খাওয়ানোর ইচ্ছে নিয়ে হাজির হয়েছিলেন তিনি । তবে দেখা হয়নি।
তবে সংবাদ মাধ্যমে তার কথা উঠে আসতেই মামনি সরকারের বাড়িতে হাজির হয় বিজেপি নেতৃত্বরা। মহাগুরু এখন কোচবিহারের একটি হোটেলে রয়েছেন। গাড়িতে তুলে মামনি দেবীকে তার কাছে নিয়ে যায় তারা। স্বপ্নের তারকাকে সম্মুখ সমরে দেখে আবেগে ভেসে ওঠেন তিনি। গতকাল ৫০০ টাকাটি দিতে পারেননি বলে আক্ষেপ ছিলো তার। আজ তা পূরণ করতে ৫০০ টাকার দুটি নোট গুঁজে দেন মহাগুরুর হাতে। পা ছুয়ে প্রণাম করেন তার । হয় বাক্য বিনিময় । প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখে তার সাথে কথা বলে আপ্লুত তিনি ।

