১৭/০৫/২০২৫
ওয়েব ডেস্ক:

উত্তরবঙ্গের সমস্ত জেলায় চলছে ঝড়বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত সেই সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। শনিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলিতে কোনও কোনও জায়গায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কাও করছেন আবহবিদরা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। বজ্রবিদ্যুৎ এবং ঝড়ো হওয়া থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে আবহাওয়া দপ্তরের এবং প্রশাসনের পক্ষ থেকে যে নিয়মাবলী রয়েছে সেগুলো মান্যতা দিয়ে চলবেন।

