জলপাইগুড়ি, ১২ ফেব্রুয়ারী :
জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে এলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা। বিশেষ ট্রেনে এসে তিনি চলমান উন্নয়নমূলক কাজ সরেজমিনে পর্যালোচনা করেন। প্রকল্পের আওতায় অতিরিক্ত প্ল্যাটফর্ম নির্মাণ, আধুনিকীকরণ, যাত্রীসুবিধা বৃদ্ধি ও স্টেশন চত্বরের অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। ডিআরএম আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন এবং কাজের গতি ও মান বজায় রাখার নির্দেশ দেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করার ওপর জোর দেন তিনি। পরিদর্শন শেষে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন।

