শিলিগুড়ি, ৬ আগস্ট
ফুলবাড়ী ক্যানেল রোডে বৃহস্পতিবার পরপর চারটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি গাড়িকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় কয়েকজন যাত্রী আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িগুলি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

