শিলিগুড়ি, ২১ এপ্রিল :
মঙ্গলবার শেষ দিনে নির্বাচনে প্রচারে শিলিগুড়ি পৌরসভার ১৯ এবং ২০ নম্বর ওয়ার্ডের প্রচার চালান শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। এদিন প্রচার চলাকালীন তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন ভোটের আগে কিংবা ভোটের দিন বহিরাগতদের দিয়ে শিলিগুড়িতে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু ভোটের দিন কোনো রকম অশান্তি হলে নিজের জীবন দিয়ে রুখবেন বলে জানিয়েছেন শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব।
বাংলাকে ঘিরে এবং বাংলার মনীষীদের নিয়ে বিজেপির ভুলভাল মন্তব্য করাকে নিয়েও এদিন তিনি সরব হন। তিনি বলেন এই নির্বাচন পর্বের পুরোটাই লক্ষ্য করছে বাংলার মানুষ বাংলার মানুষ ক্ষুব্ধ হচ্ছে বাংলার মানুষ আহত হচ্ছে বাংলার মানুষ লজ্জিত হচ্ছে বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য বাংলার যে কৃষ্টি সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনো রবিশঙ্কর কিংবা বঙ্কিমচন্দ্রকে কখনো বঙ্কিম দা বলে সম্বোধন করা, রানী রাসমনির নামকে সঠিকভাবে উচ্চারণ করতে না পারা, উত্তরবঙ্গ কে উত্তর বিহার বলে আখ্যায়িত করা এবং সর্বশেষ তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজির এই অমর বাণীকে স্বামী বিবেকানন্দের বাণী বলা। বহিরাগতদের এইরূপ মন্তব্যকে ঘিরে বাংলার কৃষ্টি নিয়ে বেশ চিন্তিত এটাও তিনি জানান।

