কোচবিহার, ২৫ ফেব্রুয়ারি :
মিথ্যে অভিযোগে বিজেপি নেতাকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। বুধবার কোতোয়ালি থানায় গিয়ে পুলিশ আধিকারিক এর সাথে কথা বলেন তিনি ।
জানা গিয়েছে,এদিন সকালে কোচবিহার শহরের কুড়ি নাম্বার ওয়ার্ডের বিজেপির শক্তি প্রমুখ উদয় থাপাকে তুলে নিয়ে যায় পুলিশ। পুরোনো একটি মামলায় তাকে তুলে নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে বিজেপি বিধায়কের অভিযোগ , কুড়ি নাম্বার ওয়ার্ডের ওই বিজেপি নেতাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে । নির্বাচন যত এগোচ্ছে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস একজোট হয়ে বিজেপি কর্মকর্তাদের ফাঁসানোর চেষ্টা করছে ।

