on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: গুরুঙ বস্তিতে ঐতিহাসিক অনুষ্ঠান, উন্মোচিত হতে চলেছে বাঘবীর গুরুং ও পুন্যপ্রসাদ প্রধানের মূর্তি
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

গুরুঙ বস্তিতে ঐতিহাসিক অনুষ্ঠান, উন্মোচিত হতে চলেছে বাঘবীর গুরুং ও পুন্যপ্রসাদ প্রধানের মূর্তি

Online Desk
Last updated: June 13, 2026 5:32 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১৩ জুন:

 

শিলিগুড়ির গুরুঙ বস্তিতে এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে শহর। আগামী ১৪ জুন বীর জওয়ান চক প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে গোরখা সমাজের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঘবীর গুরুং ও পুন্যপ্রসাদ প্রধানের মূর্তি উন্মোচন করা হবে। একই সঙ্গে প্রকাশিত হবে স্মারকগ্রন্থ ‘চিনহারি–২০২৬’।

এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ভানু ভক্ত সমিতি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুঙ বস্তি ও প্রধাননগর এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে বাঘবীর গুরুং এবং পুন্যপ্রসাদ প্রধানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের সমাজ গঠনমূলক ভূমিকা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক নেতৃত্বকে স্মরণ ও সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা। ভানু ভক্ত সমিতির সভানেত্রী রেণুকা সুব্বার সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের দাবি, এটি শুধুমাত্র একটি মূর্তি উন্মোচন অনুষ্ঠান নয়, বরং গোরখা সমাজের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই অনুষ্ঠানে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, প্রতিমন্ত্রী বিশাল লামা এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

ভানু ভক্ত সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ লামা (পেম্বা) বলেন, এই কর্মসূচি গোরখা সমাজের জন্য এক গর্বের মুহূর্ত। বাঘবীর গুরুং ও পুন্যপ্রসাদ প্রধানের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি তাঁদের আদর্শকে সমাজে আরও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, স্মারকগ্রন্থ ‘চিনহারি–২০২৬’ প্রকাশের মাধ্যমে নেপালি ভাষাভাষী সম্প্রদায়ের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তাও তুলে ধরা হবে। এতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের অবদান ও ইতিহাসও স্থান পাবে বলে জানা গিয়েছে।

এই অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যিক, সমাজকর্মী, জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের আশা, এই ঐতিহাসিক কর্মসূচি শিলিগুড়ির সাংস্কৃতিক মানচিত্রে একটি বিশেষ স্থান করে নেবে।

You Might Also Like

ভারত-ভুটান সীমান্তে কালিম্পং-এর ছোট্ট গ্রাম চিসাং
ভোটের ফলাফলের আগে মন্দিরে পুজো, ‘নতুন বাংলার সূর্যোদয়’-এর বার্তা শঙ্কর ঘোষের
আইএমএ কার্যালয়ে তালা, বৈঠক করতে এসে ক্ষোভে ফুঁসলেন সদস্য চিকিৎসকেরা
আন্তঃরাজ্য খয়ের কাঠ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ
রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা নিয়ে শিলিগুড়িতে ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলো
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারস্বাস্থ্য

কোচবিহার মেডিকেল কলেজে NICU ইউনিটের উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?