০২.০৫.২৫
ওয়েব ডেস্ক:
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ১০৪তম জন্মদিন আজ। অসাধারণ সব চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। তাঁর সিনেমা ‘পথের পাঁচালী’ অস্কারসহ দুনিয়াব্যাপি খ্যাতি লাভ করে। সত্যজিৎ রায় মোট ৩৭ টি ছবি পরিচালনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- অপরাজিত, পরশপাথর, জলসাঘর, অপুর সংসার, দেবী, তিনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা, গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, জয়বাবা ফেলুনাথ, সোনার কেল্লা, ঘরে-বাইরে, গণশত্রু, শাখা-প্রশাখা, আগন্তুক। এসব চলচ্চিত্র অনেকেরই অনেকবার করে দেখা।চলচ্চিত্র নির্মাণের বাইরেও তিনি ছিলেন একাধারে গীতিকার, সংগীত পরিচালক, কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক্স নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। সব কিছুতেই রয়েছে তার উজ্জল অবদান। প্রতিটি বিষয়েই তার প্রতিভাকে আলাদাভাবে চিহ্নিত করা যায়।

