১৬.০৪.২৫,আলিপুরদুয়ার
ফের লেপার্ডের হানায় আহত হল এক মহিলা চা শ্রমিক। ঘটনিটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রাজাভাত চা বাগানে। এদিন সকালে বাগানে নয় নম্বর সেকশনে করছিল সকিলা আনসারি। ঐ সময় আচমকা এক লেপার্ড তার উপর ঝাপিয়ে পড়ে। লেপার্ডের সাথে সাকিলা কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। পরবর্তীতে অন্যান্য শ্রমিকরা চলে আসলে লেপার্ড পালিয়ে যায় এলাকা থেকে। এই ঘটনায় মহিলা চা শ্রমিক সকিলা আনসারী আহত হয় তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসা হয়েছে বর্তমানে হাসপাতাল তার চিকিৎসা চলছে।

