ঘুঘুমারি, ৮ ফেব্রুয়ারী :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক অনুদান বৃদ্ধি পেয়ে ১৫০০ ও ১৭০০ টাকা হওয়ায় রাজ্যজুড়ে খুশির হাওয়া। এই আনন্দের রেশ ছড়িয়ে পড়ে কুচবিহার এক নম্বর ব্লকের সুকটা বাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথেও।
এদিন গ্রাম পঞ্চায়েত সদস্য আবু আলম আহামেদ (রাজু )ও ওয়ান এ ব্লকের মহিলা সহ-সভানেত্রী সাহিদা বেগমের নেতৃত্বে রঙে-আবিরে মেতে ওঠেন এলাকার মহিলারা। মুখে ছিল আনন্দের হাসি, চোখে ছিল ভবিষ্যতের আশার আলো।
মহিলাদের দাবি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই বর্ধিত অর্থ তাদের সংসারের খরচ চালাতে অনেকটাই সাহায্য করবে। এই উদ্যোগে তারা আরও আত্মনির্ভর হয়ে উঠবেন বলে মনে করছেন।
এই প্রসঙ্গে মহিলা সহ-সভানেত্রী সাহিদা বেগম বলেন, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত মহিলাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত সদস্য আবু আলম আহামেদ ওরফে রাজু জানান, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা সম্মান ও স্বাবলম্বিতা পাচ্ছেন।
সব মিলিয়ে, লক্ষ্মীর ভান্ডারের এই নতুন ঘোষণাকে কেন্দ্র করে কুচবিহারের সুকটা বাড়ি এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

