নিজস্ব সংবাদদাতা, ১৬ মার্চ :
সম্প্রতি আমেরিকা ও ইসরাইলের হামলার কারণে ইরান কিছুদিন হরমুজ প্রণালী বন্ধ করে রাখলেও পরবর্তীতে ভারতীয় জাহাজ চলাচলের জন্য ইতিবাচক সাড়া মিলেছে।
বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়েই। কিন্তু ইরানের এইরূপ পদক্ষেপের জন্য সারা বিশ্ব জুড়ে শক্তি সংকট দেখা দেয়। তবে ভারতের জন্য বিশেষ কিছু ছাড় মিলেছে বলে সূত্রের খবর। ভারতীয় বিদেশমন্ত্রক এস জয়শঙ্কর জানান, নিউ দিল্লির নিরন্তর কূটনৈতিক আলোচনার প্রভাবেই এই সাফল্য মিলেছে। তিনি এক সাক্ষাৎকারেও জানান, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাছির সঙ্গে তার চারবার আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কের ফলই এটা। শনিবার ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ নামে দুটি ভারতীয় জাহাজ ৯২,৭১২ মেট্রিক টন এলপিজি নিয়ে সফলভাবে ওই হরমুজ প্রণালী পেরিয়েছে। যদিও ভারতের পাশাপাশি রাশিয়া ও চীনও এই বিশেষ ছাড় অন্তর্ভুক্ত।

