জলপাইগুড়ি, ২৭ জানুয়ারী :
জলপাইগুড়ি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিনটি রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বাবু ঘাটে মঞ্চ করে রাস্তার কাজের শিলান্যাশ করলেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধিরা। বাবু পাড়া মোড়ে রাস্তার কাজের বিবরণ তুলে ধরে ফলোকের উদ্বোধন করলেন পুরপ্রধান। এদিন দেড় কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাশ করা হয়। সম্পুর্ন রাস্তাটি পেভার ব্লকের করা হবে, অশোক চক্রবর্তী ভায়া সুখসাগর অ্যাপার্টমেন্ট ভায়া শিশুনিকেতনরোড ভায়া রত্নদীপ হোটেল হয়ে বিএড কলেজ পর্যন্ত। রাস্তা তৈরি করতে প্রায় এক কোটি ৪৩ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। রাস্তা সংস্কারের পাশাপাশি প্রয়াত পুরপ্রধান অসীত সেন সহ অনেকের নামে রাস্তার নামকরণ করা হবে। পুরসভার দাবি, শহরের ২৫টি ওয়ার্ডে মোট ২১ কিলোমিটার লম্বা ৪৯টি রাস্তা সংস্কার করা হচ্ছে।

