জলপাইগুড়ি ,১৩ আগস্ট
চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মাঝেই চেয়ারম্যানের নিযুক্ত করা ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলেন। গতকাল রাতে সদর মহকুমা শাসক এর কাছে লিখিতপদত্যাগপত্র তুলে দেন পুরসভার ভাইস চেয়ারম্যান দিনেশ রাউত। উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই চাপ বাড়ালো বিজেপি ও মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা।
গত ৩০ জুলাই ৯ জন কাউন্সিলর অনাস্থা এনেছিলেন চেয়ারম্যানের বিরুদ্ধে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী ১৫ জন কাউন্সিলর একজুট হয়েছেন। এই বিষয়ে বিদায়ী ভাইস চেয়ারম্যান দিনেশ রাউত বলেন, আমাকে কদিন আগেই দায়িত্ব দেওয়া হয়েছিল ভাইস চেয়ারম্যান হিসেবে। আমি ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি। চেয়ারম্যান এর সাথে সম্পর্ক ভালো হলেও আমি তার সাথে আর নেই। আমি কালঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সাথেই রয়েছি। আমি চাই অনাস্থা প্রস্তাবের কোন আইনি জটিলতায় না জড়াতে। তাই ইস্তফা দিলাম। অন্যদিকে এই বিষয়ে যুব কংগ্রেস সভাপতি নব্যেন্দু মৌলিক বলেন ইস্তফা দিয়েছেন সেটা ব্যক্তিগত বিষয়।

