কোচবিহার, ২৫ মে:
আবাসের নামে মোটা অংকের কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কোচবিহার গুড়িয়াহাটি ২ গ্রামপঞ্চায়েতের তৃণমূলের প্রধান ও পঞ্চায়েতদের বিরুদ্ধে । পালাবদল হতেই বাড়ি থেকে পলাতক তারা । ফলে তাদের না পেয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখানো স্থানীয় বাসিন্দারা । সাথে আবাস যোজনার এই দুর্নীতির ইস্যু নিয়ে স্থানীয় বিজেপির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছে তারা।
গ্রামবাসী এবং বিজেপির অভিযোগ , গুরিয়াহাটি ২ নং অঞ্চলের তৃণমূল প্রধান বিশ্বজিৎ মল্লিক এবং তার পঞ্চায়েত সদস্যরা এলাকার প্রচুর মানুষের কাছ থেকে কাটমানির টাকা নিয়েছেন লাগছে। ১০-২০ এমনকি কারো কাছে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ । সেই টাকা ফেরতের দাবিতে সোমবার অঞ্চল অফিসের বাইরে চলে বিক্ষোভ ।

