মাথাভাঙ্গা, ৫ ফেব্রুয়ারী :
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই অটো।ঘটনায় আহত হলেন ৬ জন।পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের ডাকঘরা এলাকায়।ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।জানা গেছে যাত্রীবোঝাই অটোটি শীতলকুচির দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিল। কিন্তু ডাকঘরা এলাকায় অটোটির সামনে হঠাৎ করে একটি কুকুর চলে এলে,সেই কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটোটি উল্টে যায় রাস্তার ধারে।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশও।পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

