কোচবিহার, ২৮ মে:
কোচবিহার ক্যান্সার হাসপাতাল পরিদর্শনে আসলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী । ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে এসে তিনি কথা দিয়েছিলেন বিজেপি যদি ক্ষমতায় আসে ক্যান্সার হাসপাতাল উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে । সেই প্রতিশ্রুতি পূরণ করতেই কোচবিহারে আসেন তিনি । বৃহস্পতিবার দুপুরে প্রথমে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এবং পরে কোচবিহার ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন তিনি । সেখানকার কর্মরত আধিকারিকদের সাথে হয় একটি বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন ক্যান্সার হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক, পরিচালন কমিটির সদস্যরা জেলাশাসক,জেলা পুলিশ সুপার এবং বিজেপি বিধায়করা । তিনি বলেন এই হাসপাতালকে উন্নত করবার কাজ শীঘ্রই শুরু হবে।
এছাড়াও বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানায় কাঁটাতার দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি । সম্প্রতি মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বিএসএফ এবং BGB র মধ্যে বচসা সৃষ্টি হয়। সেই বিষয় নিয়ে হুঁশিয়ারি শোনা যায় মিঠুন চক্রবর্তীর মুখে। তিনি বলেন বাধা দিতে আসুক,তারপর দেখবে কি হয় ।

