কোচবিহার, ১৩ ফেব্রুয়ারী :
ফের মাদক পাচারে নাম জড়ালো এক বিজেপি নেতার। বৃহস্পতিবার মাদকদ্রব্য পাচারের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার সিতাই বিধানসভার বিজেপির মন্ডল সভাপতি সুকুমার বর্মন।
সবই সাজানো ঘটনা। শাসক মদতে বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসানো হচ্ছে। দাবি বিজেপির।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত্রে সাহেবগঞ্জ থানার অন্তর্গত শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় অভিযান চালিয়ে সুকুমার বর্মন নামে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এই মাদক দ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশেই নিয়ে যাওয়া হচ্ছিলো বলে দাবি পুলিশের। শুক্রবার গ্রেপ্তার বিজেপি নেতাকে কোচবিহার NDPS কোর্টে তোলা হয়।
তবে এই বিষয় নিয়ে বিজেপির দাবি, বৃহস্পতিবার দুপুরে সিতাই থেকে আচমকা তাকে গ্রেপ্তার করা হয়। এবং পরে মিথ্যে মামলা সাজিয়ে ফাঁসানো হয়। পুলিশের নিরপেক্ষতা বজায় রাখার দাবি তুলেছে বিজেপি।

