কোচবিহার, ২৯ জানুয়ারী :
আজ থেকেই কোচবিহারের উপভোক্তাদের একাউন্ট এ বাংলার বাড়ির টাকা ঢুকতে শুরু করেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা ।
তিনি জানিয়েছেন গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্বের টাকা পাঠানো হয়েছে। আজ থেকে জেলার উপভোক্তাদের একাউন্ট এ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে কোচবিহারে বাড়ির টাকা পাচ্ছেন ১ লক্ষ ৪৬ হাজার ৪৮৯ জন। প্রথম পর্বে কোচবিহার জেলায় বাড়ির টাকা পেয়েছিলেন ১ লক্ষ ১৩ হাজার ৬২২ জন,। দুই ধাপে ১ লক্ষ ২০ হাজার টাকা ঢুকবে উপভোক্তাদের একাউন্টে

