মাথাভাঙ্গা, ২৭ জানুয়ারী :
নাম বিভ্রাটের জেরে ৯০ বছরের বেশি এক বৃদ্ধ ব্যক্তিকে এস,আই,আর এ হেয়ারিং এর নোটিশ। আধিকারিকরা বাড়িতে এসে হেয়ারিং করুক দাবি পরিবারের।ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকার।জানা গেছে ওই এলাকার বাসিন্দা শাহালম মিয়ার নামে হেয়ারিং এর নোটিশ এসেছে।আগামী ২৮শে জানুয়ারি তাকে হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে।
ওই ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি শাহালম মিয়া খুবই অসুস্থ,ঠিক মতো দাঁড়াতেই পারেন না।বৃদ্ধের ছেলের বক্তব্য বাবা ১০ বছর ধরে অসুস্থ।ঠিকভাবে চলাফেরা করতে পারে না।এই অবস্থায় বিডিও অফিসে নিয়ে হেয়ারিং করানো সম্ভব নয়।তাই বাড়িতে এসে হেয়ারিং করানো হলে উপকৃত হয়।
তবে বি,এল,ও সূত্রে খবর হেয়ারিং এর জন্য অসুস্থতা বা অন্য কোনো কারনে কেউ যেতে না পারলে তার পরিবারের যেকোনো কেউ প্রয়োজনীয় নথি নিয়ে গেলেই হবে।

