মাথাভাঙ্গা, ১১ মার্চ :
২০২১ সালের ১০ ই এপ্রিল গত বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা তথা মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ৫ এর ১২৬ নং বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান এলাকার চার ভোটার। এরপর রাজ্য সরকারের তরফে ওই পরিবার গুলোকে আর্থিক সহায়তা করার পাশাপাশি পরিবারের একজনকে স্পেশাল হোম গার্ডের চাকরি দেওয়া হয়।
মর্মান্তিক সেই ঘটনার প্রায় পাঁচ বছর হতে চলল। আজ সেই পরিবারগুলোর সাথে দেখা করে বিভিন্ন খাদ্য সামগ্রী ও উপহার তুলে দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
পার্থপ্রতিম রায় জানান গত 2021 সালের 10 এপ্রিল বিধানসভা ভোটের দিন ভোটের লাইনে দাঁড়িয়ে সিআইএসএফের গুলিতে প্রাণ হারান এলাকার চার ভোটার। বিভিন্ন সময়ে তিনি সেই পরিবারের গুলোর সাথে দেখা করেন। যেহেতু রমজান মাস চলছে তাই কিছু খাদ্য সামগ্রী ও উপহার নিয়ে তিনি সেই পরিবারগুলোর সাথে দেখা করলেন।

