on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: চার বছর পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা,মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
রাজনীতি

চার বছর পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা,মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

Online Desk
Last updated: May 15, 2026 3:09 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

শিলিগুড়ি ,১৫ মে

দীর্ঘ প্রায় চার বছর পর ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানির সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হওয়ায় তার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারেও। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও জ্বালানির নতুন দাম কার্যকর হয়েছে।

শুক্রবার শিলিগুড়ি শহরে পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ১০৮ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৮৫ পয়সা। দীর্ঘদিন পর আচমকা এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রতিদিন যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা বাইকের উপর নির্ভরশীল মানুষদের পাশাপাশি পরিবহণ ব্যবসার সঙ্গেও যুক্তদের কপালেও চিন্তার ভাঁজ পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। তারই প্রভাব ধীরে ধীরে দেশের জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হলে জ্বালানির দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে পরিবহণ ব্যবস্থার উপর। ট্রাক, বাস, পণ্যবাহী গাড়ির খরচ বেড়ে গেলে তার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ব্যবসায়ী মহলের একাংশের মতে, পরিবহণ ব্যয় বাড়লে খাদ্যপণ্য, শাকসবজি, মাছ-মাংস থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দামও আগামী দিনে বৃদ্ধি পেতে পারে।

You Might Also Like

শিলিগুড়ি শহরের রথখোলা মাঠের পিছনের একটি বাড়িতে চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ
কোচবিহারের পানিশালায় বিজেপির নতুন পার্টি অফিস উদ্বোধন, উৎসবের আবহে কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
জলদাপাড়ায় বনমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, ২০২৭-এর মার্চে ফিরছে ঐতিহাসিক হলং বন বাংলো
শিলিগুড়ি দার্জিলিং মোড়ে ROB নির্মাণে তিন ঘন্টা রেল ব্লক,গভীর রাতে গার্ডার বসানোর কাজ শুরু
SIR এর আতঙ্ক দূর করতে পথে নামলো তৃণমূল কংগ্রেস
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?