on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তুফানগঞ্জে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তীব্র প্রতিবাদ বিধায়ক মালতী রাভা রায়ের
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

তুফানগঞ্জে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, তীব্র প্রতিবাদ বিধায়ক মালতী রাভা রায়ের

Online Desk
Last updated: March 6, 2026 4:44 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

তুফানগঞ্জ, ৬ মার্চ :

তুফানগঞ্জে বিজেপির ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচির মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায়।

বিজেপির তরফে আজ তুফানগঞ্জ বিধানসভার বলরামপুর চৌপথি থেকে থানা মোড় হয়ে রামহরি মোড় সহ বিধানসভার বিভিন্ন এলাকায় ‘পরিবর্তন রথযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচি সফল করতে রামহরি মোড়ে দলের পক্ষ থেকে একটি সভামঞ্চ তৈরি করা হয়।

বিধায়ক মালতী রাভা রায় অভিযোগ করে বলেন, এই কর্মসূচির জন্য পুলিশের কাছে প্রয়োজনীয় অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী দলের কর্মসূচি বানচাল করতে তৎপর। তিনি বলেন, “পুলিশ তো দলদাসে পরিণত হয়েছে, তারা বিরোধী রাজনৈতিক দলকে কোনও কর্মসূচি করতে দেবে না। আজ আমরা দেখলাম, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে আমাদের সভার মঞ্চ খুলে দিয়েছে।”

এই ঘটনায় পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে বিজেপি বিধায়ক ঘোষণা করেন, পুলিশের এই কাজে দমে যাবে না তাঁর দল। তিনি স্পষ্ট জানান, “আমরা এই ঘটনায় পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি এবং আমরা এখানেই আমাদের নির্ধারিত কর্মসূচি করবো।”আমাদের কর্মীরা পুনরায় মঞ্চ তৈরি করছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You Might Also Like

বৈধ ভোটার হয়েও হয়রানির অভিযোগ, পথে নামল সিপিএম
সীমান্ত এলাকায় ব্রাউন সুগার সহ দুজনকে গ্ৰেফতার করল পুলিশ।
ময়নাগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে জখম ২
রেলের পরিষেবা আরো দ্রুত দেয়ার দাবিতে ছাত্র যুব ঐক্যের মঞ্চে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি স্টেশনে।
প্রার্থী ঘোষণা আগেই দেওয়াল লেখনে তৎপর মেয়র গৌতম দেব, শুরু জল্পনা
TAGGED:#COOCHBEHAR#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াআলিপুরদুয়ারউত্তরবঙ্গকোচবিহারজলপাইগুড়িদক্ষিণবঙ্গ

রাজ্যজুড়ে কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, তীব্র গরম থেকে মিলবে স্বস্তি

By Online Desk
4 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?