শিলিগুড়ি ,৮ আগস্ট
শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল প্রধাননগর থানার এন্টি ক্রাইম উইং।
গতকাল রাতে নাইট পেট্রোলিং এর সময় পুলিশের হাতে ধরা পড়ে গেল তিন দুষ্কৃতি।
তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে রেগুলেটেড মার্কেট এলাকায়, অন্ধকারের মধ্যে বেশ কয়েকজন জড়ো হয়ে ডাকাতির ছক কষছিল। পুলিশের নাইট পেট্রোলিং চলাকালীন পুলিশ কর্মীদের ওই জটলা দেখেই সন্দেহ হয়, তৎক্ষণাৎ এন্টি ক্রাইম উইং এর পুলিশ হানা দেয়। ধরা পড়ে যায় তিনজন। ধৃতদের নাম আকাশ সরকার বাড়ি শিব মন্দির এলাকায়। অপর দুই ধৃতের নাম রোহিত ওরাও এবং সাগর সিং দুজনের বাড়ি চম্পা শাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নারায়ণ সরঞ্জাম। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অপরদিকে আজ ধৃত তিনজনকে তোলা হয় শিলিগুড়ি আদালতে। প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত এবং পালিয়ে যাওয়া দুষ্কৃতীরা, রেগুলেটেড মার্কেটে এলাকাতেই ডাকাতির ছক করছিল।

