শিলিগুড়ি, ১৬ মে :
ডাকাতির পরিকল্পনা বানচাল করে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। গভীর রাতে রেগুলেটেড মার্কেট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ।ঘটনাস্থল থেকেই অভিযুক্তদের হাতেনাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিজয় পাসোয়ান (৩২),রঞ্জিত গুপ্তা (২৯),রোহিত দাস (২২),দীপঙ্কর সরকার (২৮) ও বিক্রম শিকদার (৩৫)। সকলেই শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দা। অভিযানের সময় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর,অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই রেগুলেটেড মার্কেট এলাকায় সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে,ধৃতদের অধিকাংশই মাদকাসক্ত। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।

