on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, শিলিগুড়িতে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা ও যুব কমিটি ঘোষণা
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজনীতি

বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, শিলিগুড়িতে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা ও যুব কমিটি ঘোষণা

Online Desk
Last updated: January 1, 2026 6:48 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১ জানুয়ারী :

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়িয়েছে সবকটি দল। সেই আবহেই শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল) এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

বছরের শুরু থেকেই উত্তরবঙ্গকে ঘিরে রাজনৈতিক সফর ও কর্মসূচির তোড়জোড় শুরু করেছে বিরোধী দল বিজেপি। সূত্র মারফত জানা যাচ্ছে, বিজেপির লকেট চট্টোপাধ্যায় আগামী সপ্তাহে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় সফরে আসছেন। পাশাপাশি চলতি সপ্তাহেই অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীরও শিলিগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও শিলিগুড়িতে জনসভা-সহ বিভিন্ন কর্মসূচি নির্ধারিত রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গকে শক্ত ঘাঁটি করতে বিজেপি যে কোমর বেঁধে মাঠে নেমেছে, তা স্পষ্ট।

তবে এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি শিলিগুড়িতে আসবেন। মুখ্যমন্ত্রীর প্রথম কর্মসূচি হিসেবে মহাকাল মন্দিরে শিলান্যাসের কথা রয়েছে। যদিও সফরের নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে আগামী সপ্তাহেই তাঁর শিলিগুড়ি সফর কার্যত নিশ্চিত।

এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গে রয়েছেন। শিলিগুড়িতে এসে তিনি একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে খারাপ ফলাফল এবং আগের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলার সবকটি আসনেই পরাজয় তৃণমূলের কাছে বড় ধাক্কা ছিল। শিলিগুড়ি, মাটিগাড়া ও নকশালবাড়ি—সবকটি এলাকাই হাতছাড়া হয়েছিল শাসক দলের।

তবে পৌরনিগম এবং মহকুমা পরিষদ নির্বাচনে মানুষের আস্থা ফের পাওয়ায় এবার সেই ভরসাকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি প্রচারে জোর দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ‘রিপোর্ট কার্ড’ নিয়েই ভোটের লড়াইয়ে নামতে প্রস্তুত দলীয় কর্মীরা। সেই লক্ষ্যেই নবীন ও তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।

এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল) ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়। সমতল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রবাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন কমিটির তালিকা প্রকাশ করেন। দলীয় বিবৃতিতে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস (সমতল)-এর নির্দেশে জেলা কমিটির পাশাপাশি আঞ্চলিক স্তরে চেয়ারম্যান ও প্রেসিডেন্টদের নামও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস (সমতল)-এর নতুন কমিটিও গঠিত হয়েছে।

সব মিলিয়ে, বছরের প্রথম দিনেই সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে উত্তরবঙ্গে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

You Might Also Like

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা কার্যালয়ে প্রকাশিত হলো ইস্তাহার
শীতলকুচিতে বিজেপির পতাকা খোলা ঘিরে উত্তেজনা, বিক্ষোভে কর্মীরা
SIR এর বিরুদ্ধে DM অফিসে অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহারে
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ABVP-SFD উদ্যোগে স্বচ্ছতা অভিযান
ডাম্পিং গ্রাউন্ডে বাধা, দিনহাটায় পার্কে দাঁড়িয়ে ময়লার গাড়ি! প্রশ্নের মুখে পুরসভা”
TAGGED:#Northbengal#siliguriPolitics
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
উত্তরবঙ্গকোচবিহারমাথাভাঙ্গা

রাস্তা দখল করে ব্যবসার অভিযোগ, প্রতিবাদে সরব মাথাভাঙ্গার বাসিন্দারা

By Online Desk
1 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?