কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি :
হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে কোচবিহারে প্রস্তুতি শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রার। আগামী ১ ই মার্চ এই কর্মসূচির সূচনায় কোচবিহারে আসবেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। রাস মেলা ময়দানে প্রকাশ্য জনসভা করবেন তিনি । তার সাথে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য সহ অন্যানোরা।
তবে এই সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। প্রশাসনের পক্ষ থেকে এই সভার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ । অবশেষে হাইকোর্ট সভার অনুমতি দিয়েছে । বিজেপির দাবি , তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণীত হবে এই ঘটনা ঘটাচ্ছে ।
শুক্রবার থেকে এই সভার মঞ্চ তৈরীর কাজ শুরু করা হয়েছে। সেই কাজ খতিয়ে দেখতে এদিন কোচবিহার রাসমেলা ময়দানে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন।

