ডুয়ার্স, ১৩ এপ্রিল :
চা বলয়ে জোরকদমে চলছে প্রচার। ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা আসনটি ধরে রাখতে মরিয়া বিজেপি। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংরা বিভিন্ন চা বাগানে প্রচার চালাচ্ছেন। এদিন গাঠিয়া চা বাগান, ক্যারন চা বাগানে প্রচার চালান তিনি। কথা বলেন চা শ্রমিকদের সাথে।

