জলপাইগুড়ি, ২০ মে :
বিয়ে করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।পাত্রী তার স্ত্রী প্রতিমা রায়। বিয়ের ৫২ বছর পর তাকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হল। বিধায়কের মেয়াদ শেষ হয়ে যাবার পর বিধায়কের পেনশন সহ অন্যান্য সুবিধা পাবার জন্য খগেশ্বর রায়কে রেজিস্ট্রি ম্যারেজ করতে হল।
খগেশ্বর রায় জানান,আমার বিধায়কের মেয়াদ শেষ হবার পর আমি বিধানসভায় গিয়েছিলাম পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবার জন্য।আমাকে জানানো হয় পেনশন, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিতে হলে তিনি যে বিবাহিত তার সরকারিভাবে প্রমাণ দিতে হবে। রেজিস্ট্রি বিয়ে করে তারপর সেই সার্টিফিকেট জমা করতে হবে বিধানসভায়।তাই আজ রেজিস্ট্রি করলাম।
খগেশ্বর রায়ের স্ত্রী প্রতিমা রায় বলেন, আজ ভালোই লাগছে।এই বয়সে এসে রেজিস্ট্রি বিয়ে করতে হবে ভাবতে পারিনি। ভালোই লাগছে। পেনশন না হল সংসার কী ভাবে চলবে।

