১১/০৪/২৬, শিলিগুড়ি
১৮ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা, সহ আটক 3 যুবক । জানা যায় ঝাড়খন্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল টাকাগুলি, বৈধ কাগজ দেখাতে না পারায় তিন যুবকসহ টাকাগুলি পুলিশি হেফাজতে নেওয়া হয়
SST ও ফাঁসি দেওয়ার বিধান নগর থানা পুলিশের যৌথ উদ্যোগে মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায় ঝাড়খন্ড থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়া একটি চারচাকা গাড়ি কে সন্দেহ হওয়ায় মুরালিগঞ্জ নাকা পয়েন্টে পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি শুরু করে ,এবং গাড়ির ভেতরে থাকা তিন যুবক ও তাদের হেফাজতে থাকা ব্যাগের ভিতর থেকে তল্লাশি করার পর উদ্ধার হয় ১৮ লক্ষ ৯৮ হাজার ৭০০ টাকা। গাড়ির চালকসহ আরো দুজনকে মোট তিনজনকে দফায় দফায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশের জিজ্ঞাসা বাদে গাড়ির ভেতরে থাকার তিন যুবক জানান ব্যবসায়ী কাজে টাকা গুলি শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ তিন যুবক ও টাকা গুলি নিজেদের হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

