কোচবিহার ,২০ মে
টানা তিন ঘন্টা চলে জোড় তল্লাশি। আর তল্লাশির পর উদ্ধার ৪০ কেজি গাজা। কোচবিহারে তৃণমূল ঘনিষ্ট ঠিকাদারের বাড়িতে পুলিশি তল্লাশি। তৃণমূল ঘনিষ্ট ঠিকাদার কুমার রকি নারায়ণ ওরফে বাদল। কোচবিহারের দেবীবাড়ি এলাকায় তার বাড়ি। বুধবার দুপুরে তার বাড়িতে হানা দেয় কোতোয়ালি থানার পুলিশ।টানা তিন ঘন্টা তল্লাশির পর তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাজা । আটক অভিযুক্ত ঠিকাদারের স্ত্রী । পলাতক হয়েছে অভিযুক্ত ঠিকাদার কুমার রকি নারায়ণ । পুলিশ সূত্রে খবর,তার বাড়ি থেকে আনুমানিক চল্লিশ কেজি গাজা উদ্ধার করা হয়েছে । কুমার রকিনারায়ণ নামে এই অভিযুক্ত কোচবিহারের তৃণমূল নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিল । এতো পরিমান বিপুল গাঁজা পাচারের উদ্দেশেই মজুত করে রাখা হয়েছিল।

