কোচবিহার, ২৪ মার্চ :
বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন জায়গার সাথে সাথে কোচবিহার শহরেও । ভোটকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গার মতো সীমান্তবর্তী কোচবিহার জেলাতেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। এবং ২৭ তারিখে রয়েছে রামনবমী সেই বিষয় গুলো ও খতিয়ে দেখছে।
সাধারণত এই ধরনের সংবেদনশীল এলাকায় নির্বাচন চলাকালীন উত্তেজনা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এই রুট মার্চের আয়োজন করা হয়েছে।
কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখছে কেন্দ্রীয় বাহিনী। তাদের সঙ্গে রয়েছেন জেলার নতুন পুলিশ সুপার জাসপ্রীত সিং, যিনি পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ নিশ্চিত করা।

