কোচবিহার, ২০ মার্চ :
রুট মার্চে বেরিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেবার বার্তা কোচবিহারের জেলাশাসক জিতিন যাদবের। নির্ভয়ে ভোট দিন ! সমস্যা হলে হেল্পলাইন নাম্বার ব্যবহার করুন । এভাবেই অভয় প্রদাণের পাশাপাশি সাধারণ মানুষকে নিজে হেল্পলাইন নম্বর প্রদান করলেন কোচবিহারের নতুন জেলাশাসক। শুক্রবার কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে সাথে নিয়ে কোচবিহার শহরে রুট মার্চে বেরোন তিনি। সাথে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জশপ্রীত সিং ।
বিভিন্ন নির্বাচনে বারবার উত্তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের কোচবিহার জেলার । রাজনৈতিক হিংসার ছবি ধরা পড়ে বারংবার । সেই ছবি মুছে স্বচ্ছ ভোট এবং সুষ্ঠু ভোট দেবার পরিবেশ তৈরি করতে এই রুটমার্চ বলে জানান জেলাশাসক জিতিন যাদব

