আলিপুরদুয়ার ,৩ জুন
বুধবার রাজ্যজুড়ে ভার্চুয়ালি অন্নপূর্ণা যোজনার আওতায় আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের সূচনা হয়। সেই উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ১০০ জন মহিলার হাতে এই প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-তে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস, অতিরিক্ত জেলাশাসক অরবিন্দ ঘোষ, মহকুমা শাসক রিচার্ড লেপচা সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এদিন ভার্চুয়ালি রাজ্যস্তরের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান প্রক্রিয়া শুরু হয় বলে প্রশাসন সূত্রে জানা যায়। উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়ার পর সরকারি এই উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা।

