শিলিগুড়ি , ২৯ জুলাই
শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো মোহনবাগান দিবস| এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনবাগান অনুরাগী, ক্রীড়াপ্রেমী এবং বিশিষ্ট সমাজের প্রতিনিধিরা।
মোহনবাগানের ঐতিহাসিক সাফল্য নিয়ে আলোচনা এবং সবুজ-মেরুন সমর্থকদের উচ্ছ্বাস। বাঘাযতীন পার্কে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয় এই বিশেষ দিন, যেখানে ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসকে নতুন করে স্মরণ করেন উপস্থিত সকলেই।
‘মোহনবাগান দিবস’ শুধু একটি উদযাপন নয়, বরং ভারতীয় ফুটবলের ঐতিহ্য, আত্মমর্যাদা এবং সংগ্রামের ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

