কোচবিহার, ২২ ফেব্রুয়ারী :
আগামী ২৭ শে ফেব্রুয়ারী কোচবিহারে অনুষ্টিত হতে চলেছে রাজ্য যোগাসন প্রতিযোগিতা। দুদিন ব্যাপী চলা এই রাজ্যস্তরের প্রতিযোগিতাটি অনুষ্টিত হবে নাট্যসংঘ হলঘরে। গোটা রাজ্যের প্রায় ৩০০ র অধিক প্রতিযোগী অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। এখান থেকে শীর্ষস্তরে উঠে আসা প্রতিযোগীরা জাতীয় স্তরে সুযোগ পাবে। বিচারক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্তরের রেফারিরা। রবিবার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলো ডিসটিক যোগা অ্যাসোসিয়েশন।

