দিনহাটা, ১৭ ফেব্রুয়ারী :
মঙ্গলবার দিনহাটা ১ নং ব্লকের বড় আটিয়াবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের নগর ভাংনী এলাকার একাব্বর মিঞার বাড়িতে খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, একাব্বর মিঞার বাড়িতে খড়ের গাদায় আগুন দেখতে পান এলাকার লোকজন। আগুন দেখতে পেয়ে এলাকার লোকজন দিনহাটা দমকলে খবর দেন। দমকলের বাহিনী ও এলাকার লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দিনের বেলায় আগুন লাগার ঘটনায় লোকজন দেখতে পাওয়া বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বলে সাধারণ মানুষের অভিমত। রাতের বেলায় হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। তবে কি ভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

