on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শিলিগুড়ির সালুগড়া বিএসএফ মোড়ে মহান নেপালি কবি ভানুভক্ত আচার্যর মূর্তি উন্মোচন করা হলো
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গ

শিলিগুড়ির সালুগড়া বিএসএফ মোড়ে মহান নেপালি কবি ভানুভক্ত আচার্যর মূর্তি উন্মোচন করা হলো

Online Desk
Last updated: March 15, 2026 1:45 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ১৫ মার্চ :

নেপালি ভাষা ও সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক কবি ভানুভক্ত আচার্য-এর স্মৃতিকে সম্মান জানিয়ে শিলিগুড়ির সালুগড়ায় উন্মোচন করা হলো তাঁর মূর্তি। সালুগড়া নেপালি সাংস্কৃতিক সমিতির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী জেপি কানোদিয়া-র সহযোগিতায় শালুগাড়া বিএসএফ মোড়ে রবিবার এই মূর্তি উন্মোচন করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, মেয়র পরিষদ সোবা সুব্বা,সমাজসেবী জেপি কানোদিয়া, বিষ্ণু প্রসাদ শর্মা সহ নেপালি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে কবি ভানুভক্ত আচার্যের অবদানকে স্মরণ করা হয় এবং তাঁর সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরেই সালুগড়া এলাকায় ভানুভক্ত আচার্যের একটি মূর্তি স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন নেপালি সম্প্রদায়ের মানুষ। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, নেপালি ভাষা ও সাহিত্যের বিকাশে ভানুভক্ত আচার্যের অবদান অনস্বীকার্য। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে সেই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূর্তি স্থাপনের ফলে এলাকার নেপালি সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ আনন্দের আবহ দেখা যায়।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী জানান, এটি শুধু একটি মূর্তি উন্মোচন নয়, বরং নেপালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

You Might Also Like

দিনহাটার কোনামুক্তায় জমির রাস্তা নিয়ে বিবাদ, সংঘর্ষে মৃত্যু এক ব্যক্তির,আহত একাধিক
ভোটার তালিকা ইস্যুতে ময়নাগুড়িতে উত্তেজনা, রাজারহাট মোড়ে পথ অবরোধ
বউকে নিয়ে ইয়ার্কির জেরে ভায়রাকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
“রায়মাটাংয়ে শুরু ‘বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্প’, এবার মথের পরিসংখ্যানেও নজর বক্সা বনকর্তাদের”
তৃণমূলের প্রচারের ফ্ল্যাগ ফেস্টুন বিলির সময় হামলা, আহত এক তৃণমূল কর্মী
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
tufannganjউত্তরবঙ্গকোচবিহারদেশরাজনীতিরাজ্য

তিন বছর পর ফের চালু হতে চলেছে সীমান্ত উন্নয়ন তহবিল, স্বস্তির হাওয়া তুফানগঞ্জের সীমান্ত এলাকায়

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?