কোচবিহার, ১৮ মার্চ :
প্রিয় শিক্ষকের বদলি মানতে নারাজ। রাস্তা আটকে বিক্ষোভ ছাত্রদের। সাথে তাল মেলান অভিভাবকরাও। কোচবিহার শহরের সদর গভর্মেন্ট হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে এই স্কুলের ইতিহাসের শিক্ষক গৌতম মজুমদার সম্প্রতি বদলির চিঠি পেয়েছেন । এই ঘটনার পরেই ঘটে বিপত্তি। ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্ররা। বুধবার স্কুলের সামনের রাস্তা আটকে বিক্ষোভ দেখায় তারা।ছাত্রদের দাবি, শিক্ষক গৌতম মজুমদারের মতন ইতিহাস বিষয় কেউ পড়াতে পারেন না।
অভিভাবকদের মতে, এই শিক্ষক স্কুলটিকে আগলে রেখেছেন বিভিন্ন মাধ্যমে। তার ফলেই স্কুলের পঠনপাঠন সঠিক গতিতে চলছে। ফলে এই শিক্ষককে কোনভাবেই বদলি করা যাবে না।

