জলপাইগুড়ি, ১ এপ্রিল :
কর্মী সমর্থক ও সোশ্যাল মিডিয়াই একমাত্র ভোটে জেতার হাতিয়ার। তাই এখন এই ভাবেই প্রচার শুরু হয়েছে।
জলপাইগুড়ি সদর বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মোহন্ত। পেশায় তিনি একজন একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক। বর্তমানে তার প্রচার এখন তুঙ্গে। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন অঞ্চলে তার প্রচার চালিয়ে যাচ্ছে । তবুও কিছুটা খামতি থাকলে তা পূরণ করছে সোশ্যাল মিডিয়া। তিনি বাড়িতে যতটুকু সময় পান বেশিরভাগ সময়টুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে যাচ্ছেন ।এ বিষয়ে সুদীপ্ত মোহন্ত বলেন প্রার্থী ঘোষণা হওয়ায় আমার কিছুটা প্রচারে দেরি হলেও ।বর্তমানে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় প্রচার চালিয়ে যাচ্ছি । আর এতেই আশাবাদী জলপাইগুড়ি প্রার্থী হিসেবে আমার বিজয় সুনিশ্চিত।

