কোচবিহার, ৭ এপ্রিল :
গত ৫ এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে সভা করতে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার জনসভার পরেই যাতে রাস মেলা মাঠে কোন নোংরা আবর্জনা না থাকে বিজেপির পক্ষ থেকে স্বচ্ছ ভারত মিশন করা হলো কোচবিহার রাসমেলা ময়দানে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কোচবিহার রাসমেলা ময়দানে মিউনিসিপ্যালিটি থেকে নোংরা এনে ফেলিয়ে দেওয়া হয়েছে। এবং” বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই নোংরাও আমরাই পরিষ্কার করব। “

