আলিপুরদুয়ার, ১ মার্চ :
সম কাজে সম বেতন প্রদান, প্যাকেজ ভুক্ত করা সহ একাধিক দাবিতে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিল জলদাপাড়ার অস্থায়ী বনকর্মীরা। এই অস্থায়ী বনকর্মীদের মধ্যে রয়েছে মাহুত, পাতাওয়ালা, বনকর্মী সহ অন্যান্যরা।
তাদের অভিযোগ একই কাজ করিয়ে ভিন্ন ভিন্ন হারে মজুরি দেওয়া হচ্ছে এছাড়া ৩০ দিনের কাজ করিয়ে ২৬ দিনের বেতন দেওয়া হচ্ছে।
আজ থেকে অস্থায়ী বনকর্মীরা ধর্মঘটের ডাক দিল তিনদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে তারা হাতির খাওয়ানো দায়িত্ব ও পালন করবেনা বলে স্পষ্ট জানিয়ে দেয়।
যদিও এই বিষয়ে অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবীকান্ত ঝা জানান এদের দাবি উদ্ধৃতন আধিকারিক কাছে পাঠানো হয়েছে।

