কোচবিহার, ১ জানুয়ারী :
কোচবিহারে বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীর সভার অনুমতি দিল না পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে পুলিশ প্রশাসনকে তুলোধোনা করলো বিজেপি। কোচবিহারের পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন তারা । বৃহস্পতিবার এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন , জেলা সভাপতি অভিজিৎ বর্মন , বিধায়ক সুকুমার রায় , নিখিল রঞ্জন দে , মালতি রাভা, সুশীল বর্মন সহ অন্যান্যরা ।
উল্লেখ্য আগামী ২ তারিখ কোচবিহার শহরের পুরাণ পোস্ট অফিস পাড়ার মাঠে জনসভা করবেন মিঠুন চক্রবর্তী। বিজেপির অভিযোগ , সভার বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হলে তারা এই সভার অনুমতি দেয়নি। শেষমেষ হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিলেছে অনুমতি। বিজেপির দাবি , পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনে কাজ করছে। ফলে তাদের নিরপেক্ষতা বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি । অন্যদিকে এই বিষয়ে বিজেপিকে পালটা দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

