ধূপগুড়ি, ৯ জানুয়ারী :
তৃণমূল এসসি, ওবিসি সেলের সম্মেলন হয়ে গেল। ধূপগুড়ি শহর ব্লক এসসি, ওবিসি সেলের পক্ষ থেকে শুক্রবার পুন্যশ্লোক দাশগুপ্ত হলে এই সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সম্মেলনে কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে এদিনের সম্মেলনে উপস্থিত নেতা, কর্মীরা বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চে সেসময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা অশোক বর্মন, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরুপ দে সহ অনেকে। যদিও এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন,” হরঘরে সম্মেলনের আয়োজন করা হয়েছিল যাতে কর্মীরা তাদের মনের কথা খুলে বলতে পারে। একারণেই তো সম্মেলনের আয়োজন। সমস্ত ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে যেসব জায়গায় দুর্বলতা রয়েছে তা দেখে ধূপগুড়িতে আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

