মাথাভাঙ্গা, ৩ ফেব্রুয়ারী :
তামাক ক্ষেতে জল দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অ্যালংমারি এলাকায়। মৃতার নাম যমুনা বর্মন(৩৫)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে এদিন বাড়ির পাশে তামাক খেতে বিদ্যুতের মোটর দিয়ে জল দিতে গিয়েছিলেন যমুনা বর্মন।সেই সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই মহিলা। এরপর তাকে তরিঘরি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । জানা গেছে বর্তমানে তার স্বামী ও দুই ছেলে রয়েছে। এই ঘটনায় পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েন। এদিকে পুলিশ জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ, পাশাপাশি পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে।

