জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর :
জলপাইগুড়ি তে কলকাতা হাইকোর্টের স্থায়ী ভবনের উদ্বোধন। ১৭ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন কে কেন্দ্র করে প্রস্তুতি শুরু জলপাইগুড়ি। শনিবার স্থায়ী ভবন ঘুরে প্রস্তুতি খতিয়ে দেখে গেলেন কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি দেবাংশু বসাক। কলকাতা হাইকোর্টের প্রটোকল কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। এদিন জলপাইগুড়ি জেলা প্রশাসনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি।
২০১৯ সালে জলপাইগুড়ি তে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে চালু হয়। স্টেশন রোডে অস্থায়ী ভবনে বিচার প্রক্রিয়া চলছিলো। স্থানীয় ভবনের কাজ শুরু হয় জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। চল্লিশ একর জমির উপর তৈরি হয় স্থায়ী ভবন। স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ দেশের অন্তত ছয়টি হাইকোর্টের প্রধান বিচারপতিরা। রাজ্য ও দেশের নানা প্রান্ত থেকে অতিথিরা উপস্থিত হবেন স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে।

