কোচবিহার ,২৪ আগস্ট
কোচবিহার জেলার ডেকোরেটর অ্যাসোসিয়েশনের ১২ তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার।
এদিন কোচবিহার রবীন্দ্র ভবনে এই জেলা সম্মেলনের উদ্বোধন করেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব। এদিনের এই জেলা সম্মেলনে গোটা জেলার বিভিন্ন প্রান্তের ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে কোচবিহার জেলা ডেকোরেটর অ্যাসোসিয়েশনের এটি রজতজয়ন্তী বর্ষ সম্মেলন।
এই সম্মেলনে সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি যে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে এই ডেকোরেটর অ্যাসোসিয়েশনকে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে

