আলিপুরদুয়ার, ৭ জানুয়ারী :
কালচিনি চা বাগানে শ্রমিকদের রিলে অনশন আজ চৌদ্দো দিনে পড়ল। দু সপ্তাহ যাবৎ ধরে কালচিনি চা বাগানে ফ্যাক্টরি সামনে রিলে অনশন চালিয়ে যাচ্ছে শ্রমিকরা নিজের হকের দাবিতে কিন্ত এখন ওবধি শ্রমদফতর না প্রশাসনিক আধিকারিক কেউ আসেনি শ্রমিকদের কাছে। রীতিমতো ক্ষোভ উগড়ে দেয় আন্দোলন রত শ্রমিকরা।
কালচিনি চা বাগানের শ্রমিকদের ৪৫ দিনের বেতন বকেয়া আছে আর এই বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকরা জানান কেউ আসেনি কোনো জায়গা থেকে কোনো আশ্বাস মিলেনি।
শ্রমিকরা নিজের দাবিতে অনঢ় তারা স্পষ্ট জানান দাবি না মানা ওবধি আন্দোলন চলবে।

