জলপাইগুড়ি, ৯ জানুয়ারী :
জলপাইগুড়িতে শুরু হল শ্রীমদ দেবী ভাগবত কথার অনুষ্ঠান। শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকায় ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রীমদ দেবী ভাগবত মহাপুরাণ জ্ঞান মহাযজ্ঞ। এলাকার শান্তি ও মঙ্গল কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাযজ্ঞের সূচনা উপলক্ষে শুক্রবার এক বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়। পরেশ মিত্র কলোনি সংলগ্ন করলা নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে ভক্তরা কলস যাত্রায় অংশ নেন। ঢাক, কাঁসর, উলুধ্বনি ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। বহু নারী-পুরুষ ভক্তিভরে এই যাত্রায় অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের আশা, এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে।

