ডুয়ার্স, ৩০ জানুয়ারী :
তিন দিনব্যাপী ষষ্ঠ তম বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সূচনা। শুক্রবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাইক্লোথনের মাধ্যমে কার্নিভালের সূচনা হয়। যার সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিন সকালে চালসা গোলাই থেকে মূর্তি পর্যন্ত ম্যারাথন দৌড় ও মালবাজার থেকে মূর্তি পর্যন্ত সাইক্লোথনের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ,হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট স্যানাল সহ অন্যান্যরা।।দুপুরে চালসা লাল সুক্রা পার্কে বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আগামী ৩১শে জানুয়ারি কালিম্পং জেলার কাফেরগাঁও, লোলেগাঁও ও ১লা ফেব্রুয়ারি দার্জিলিং এর সিটং এ অনুষ্ঠানের সমাপ্তি হবে। হিমালয়ান হসপিটালিটি এন্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় এই কার্নিভাল হচ্ছে। এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম বিবেক ছেত্রী, দ্বিতীয় রৌশন মুন্ডা ও রনি সাহা তৃতীয় স্থান পায়
তিন দিনব্যাপী ষষ্ঠ তম বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সূচনা।শুক্রবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাইক্লোথনের মাধ্যমে কার্নিভালের সূচনা হয়। যার সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এদিন সকালে চালসা গোলাই থেকে মূর্তি পর্যন্ত ম্যারাথন দৌড় ও মালবাজার থেকে মূর্তি পর্যন্ত সাইক্লোথনের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ,হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট স্যানাল সহ অন্যান্যরা।।দুপুরে চালসা লাল সুক্রা পার্কে বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আগামী ৩১শে জানুয়ারি কালিম্পং জেলার কাফেরগাঁও, লোলেগাঁও ও ১লা ফেব্রুয়ারি দার্জিলিং এর সিটং এ অনুষ্ঠানের সমাপ্তি হবে। হিমালয়ান হসপিটালিটি এন্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় এই কার্নিভাল হচ্ছে।এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম বিবেক ছেত্রী, দ্বিতীয় রৌশন মুন্ডা ও রনি সাহা তৃতীয় স্থান পায়।

